1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা প্রেস ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবু’র স্মরণসভা

  • আপডেট হয়েছে : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা প্রেস ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণসভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে (সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. খালেদ হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি বর্মন, আমন্ত্রিত অতিথি কবি মমতাজ বেগম রেখা, সাংস্কৃতিককর্মী কামরুজ্জামান চান, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু ও সাংবাদিক কার্তিক চন্দ্র বর্মন।

বক্তারা প্রয়াত সাংবাদিক-সাহিত্যিক আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দো’আ করা হয়। দো’আ পরিচালনা করেন কাচারী বাজার জামে মসজিদের হাফেজ মাও. আব্দুর রাকিব।

উল্লেখ্য; আবু জাফর সাবু করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ২৯ আগস্ট বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সবশেষ দৈনিক জনগষ্ঠের গাইবান্ধা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেইসাথে গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!