1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

গাইবান্ধার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন চুড়ান্ত বিষয়ে মতবিনিময়

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন চুড়ান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আটিকেল নাইনটিন-এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও হিউম্যান রাইটস্ ফোরাম, গাইবান্ধার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনা করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জিল্লুর রহমান খন্দকার, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান, মানবাধিকার সংগঠন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাব্লিউডিপির নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহবায়ক গোলাম রব্বানী মুসা, সাংবাদিক রজতকান্তি বর্মন, সাংবাদিক রিক্তু প্রসাদ, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, উদীচী গাইবান্ধার সাধারণ সম্পাদক শিরিন আক্তার, হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিপুল কুমার দাস, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, জিআরডিএফর নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার লিপি খাতুন, উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার শারমিন সুলতানা, হরিজন ঐক্য পরিষদের নেতা রাজেশ বাসফোর, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক সুনীল রবিদাস, আদিবাসী প্রতিনিধি লিপি রানী পাহাড়ী ও সুরভী মার্ডি প্রমুখ।

আলোচকরা বলেন, এই রিপোর্টের মধ্য দিয়ে গাইবান্ধার মানবাধিকার পরিস্থিতিসহ আইন-শৃংখলা সম্পর্কে মানুষ এটি ধারণা পাবে। এছাড়াও গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার। ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি। সভায় মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে অত্র এলাকাসহ যারা মানবাধিকার রক্ষায় বিভিন্ন সেক্টরে কাজ করে সেই সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি গাইবান্ধার মানবাধিকার পরিস্থিতি সমন্ধে সম্যক ধারণা পাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!