1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট হয়েছে : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে আনন্দ-উচ্ছ্বাসে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দো’আ মাহফিল। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয় চত্বরে জেলা সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম প্রমুখ।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গত দেড় যুগব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে অঙ্গীকার-দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দূর্ণীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি যেন না হয়। যেকোন মূল্যে নতুনভাবে আর্বিভূত মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে। কারণ এটি আইন বহির্ভূত একটি হিংসাত্মক আচরণ, যা জনমনে ভীতি ও আতঙ্ক তৈরি করে।
বক্তারা আরো বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।
এদিকে; এদিন সকাল থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয় চতুরে সমবেত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!