1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

গাইবান্ধায় দুর্গোৎসবের প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‎আর মাত্র ২ দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পূজা। উৎসবকে ঘিরে গাইবান্ধা জুড়ে বইছে আনন্দের হাওয়া। ‎শহরের ভিএইচ রোড কালী মন্দিরে এক অন্যরকম দৃশ্য। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমার গায়ে তুলির শেষ আঁচড়ে। দেবী দুর্গা ও অন্যান্য প্রতিমায় রঙের পরশ পড়তেই যেন প্রাণ ফিরে পেয়েছে মূর্তিগুলো। দূর থেকে ভেসে আসছিল ঢাক-ঢোলের শব্দ, চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

‎জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর গাইবান্ধা জেলায় ৫৮২টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা আর আলোকসজ্জার প্রস্তুতি।

‎প্রতিমা গড়ার কাজে নিয়োজিত এক শিল্পী জানান, দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরি করেছি। এখন রঙের কাজ শেষ হলেই প্রতিমাগুলো দেবীর আগমনের জন্য প্রস্তুত হবে।

‎ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবী দুর্গার আগমনের জন্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার পূজা-অর্চনার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় কামনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

‎এদিকে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎গাইবান্ধার প্রতিটি পূজামন্ডপে এখন শুধু প্রতীক্ষাঢাকের বাজনা আর উলুধ্বনির মধ্য দিয়ে মহামায়ার আগমনী ঘোষণা শোনার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!