1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

গাইবান্ধায় এসএসসি শিক্ষা বৃত্তি ও জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাবার পুরোনো সাইকেলেই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিল এক শিক্ষার্থী। কারও চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, কারও মুখে গর্বের হাসি। আবার কেউ বলল, ‘আজকের এই বৃত্তি আমাদের জীবনে আর্শীবাদের মতো।’ গাইবান্ধার কৃতি শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলটা তাই হয়ে উঠেছিল এক অন্যরকম আনন্দের দিন।

‘আলো ছড়াক মেধা, স্বপ্ন গড়ুক সাহস’ এই স্লোগান নিয়ে এদিন গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের সম্মেলন কক্ষে এসএসসি শিক্ষা বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হলো সংবর্ধনা। অনাড়ম্বর এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি, ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের আয়োজন ও পৃষ্ঠপোষকতায় ছিল সু-প্যালেস, সৃজনশীল গাইবান্ধা, ফ্যাশন প্যালেস ও বই ঘর পাঠাগার। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান। এতে সভাপতিত্ব করেন সু-প্যালেস ও ফ্যাশন প্যালেসের স্বত্বাধিকারী এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবুল হোসেন সোহাগ মৃধা।

বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী, সহকারী অধ্যাপক এ.বি.এম জিল্লুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, ফোকাস বাংলার ফটোগ্রাফার কুদ্দুস আলম ও সৃজনশীল গাইবান্ধার ফাহাদ রাব্বী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজনশীল গাইবান্ধা ও বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেহেদী হাসান।

কৃতি শিক্ষার্থী মিলন মিয়া জানায়, ‘আজকের এই সংবর্ধনা আমাদের জন্য শুধু আনন্দ নয়, বরং প্রেরণার উৎস। আমরা প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আরও ভালো ফল করে দেশকে গর্বিত করব।’

এক অভিভাবক জানান, ‘আমরা গরীব হলেও আজকের এই বৃত্তি আমাদের সন্তানদের শিক্ষার পথে আশীর্বাদ হয়ে এসেছে।’

বক্তারা বলেন, অর্থের অভাব শিার পথে বাধা নয়। চেষ্টা থাকলে সমাজের কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তারা শিক্ষার্থীদের উচ্চশিতি হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সু-প্যালেসের স্বত্বাধিকারী আবুল হোসেন সোহাগ মৃধা বলেন, ‘আমরা চাই, গাইবান্ধার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অভাবের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। তাই এবার দ্বিতীয়বারের মতো জিপিএ-৫ প্রাপ্ত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হলো। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।’

সৃজনশীল গাইবান্ধা ও বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে। আজকের সংবর্ধনা সেই উদ্যোগের ধারাবাহিকতা। শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, বরং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা।’

প্রতিবছরের মতো এবারও জেলার অচ্ছল, সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। জেলার সাতটি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!