1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ঐতিহাসিক শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় ছাত্র ফ্রন্টের র‌্যালী ও সমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের স্মৃতিবাহী ঐতিহাসিক শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে গাইবান্ধায় র‌্যারী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ১ নম্বর রেলগেট থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গানাসাস মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।

ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের গাইবান্ধা সরকারি কলেজ শাখার অহ্বায়ক কলি রানী বর্মন, সদস্য সচিব জয়নুল ইসলাম, সংগঠক ধনঞ্জয় কুমার, মোখলেছুর রহমান, কল্লোল, বাধন ও কবির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্রসমাজ শিক্ষা আন্দোলনে যে আত্মত্যাগ ও সংগ্রামের নজির গড়েছিল, তা আজও প্রেরণার উৎস। বর্তমান সময়ে শিক্ষাকে ব্যবসায়িক পণ্যে পরিণত করা হয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্বল করে বেসরকারি খাতে বাণিজ্যিকীকরণ বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

তারা আরো বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করে সর্বজনীন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আজ সময়ের দাবী। এ জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, শিক্ষক নিয়োগ এবং গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর ওপর জোর দেন তারা।

উল্লেখ্য; ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানি শাসন, জাতিগত নিপীড়ন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না জানা আরো অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!