1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সুন্দরগঞ্জে হতদরিদ্র ২৬ হাজার কার্ডধারীর মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী উপকারভোগীদের মাঝে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১৫ ইউনিয়নে মোট ২৫ হাজার ৯৭৮ জন উপকারভোগী এ কর্মসূচির সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, বেলকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহানুর রহমান, ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, বেলকা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও. ওহেদুজ্জামান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আইয়ুব আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী সুবিধাভোগী প্রতি কেজি চাল ১৫ টাকা দরে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে উপজেলার হতদরিদ্র মানুষদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। এ কর্মসূচি সরকারের একটি মানবিক উদ্যোগ। যাতে প্রকৃত সুবিধাভোগীরা যাতে সুফল পান তা নিশ্চিত করতে আমরা তদারকি করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ‘এ ধরনের কর্মসূচি দরিদ্র ও সহায়তার প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত করছি যে চাল সঠিকভাবে উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে এবং কেউ যাতে বঞ্চিত না হয়, তা খতিয়ে দেখছি।’

উল্লেখ্য; বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় কেন্দ্রে এ কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স সাত ভাই ট্রেডার্স।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!