1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সুন্দরগঞ্জে বন্যার আগাম পরিকল্পনা ও স্থানীয় বিপদসীমা নির্ধারণ সভা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পর্যায়ে বন্যার আগাম প্রস্তুতি এবং স্থানীয় বিপদসীমা নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন। এতে আর্থিক সহায়তায় ছিল জার্মান ফেডারেল ফরেন অফিস এবং সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন। ‘Child-Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Institutions in Northern and Coastal Areas of Bangladesh’ প্রকল্পের আওতায় এই সভা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস সভাপতিত্ব করেন। এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার রনজিৎ কুমার পালের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, সহকারী শিক্ষা কর্মকর্তা আশিকুর রহমান, মুকুল চন্দ্র বর্মন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, গণমাধ্যমকর্মী মোশাররফ হোসেন বুলু ও সুদীপ্ত শামীম, বেলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট ব্যবস্থাপক জালাল উদ্দিন, সেভ দ্য চিলড্রেনের ফোকাল তাজমুল ইসলাম, প্রভাতি প্রজেক্টের জায়েদ ইসলাম, স্বেচ্ছাসেবক ইউনুস আলী প্রমুখ।

বেলকা, হরিপুর, চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নে বাস্তবায়িত প্রকল্পের অংশ হিসেবে সভায় বন্যার পূর্বপ্রস্তুতি, বিপদসীমা নির্ধারণ ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, সঠিক প্রস্তুতি থাকলে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল গঠন ও কার্যকর দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা জরুরি। তারা আরও উল্লেখ করেন, ইউনিয়ন পর্যায়ে প্রস্তুত দল থাকলে বন্যা-পরবর্তী পুনর্বাসনও দ্রুত সম্পন্ন করা যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!