1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সুন্দরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধে এক বৃদ্ধ নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মনজিল হক (৫৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজিল হক ওই গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনজিল হকের সঙ্গে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আবু বক্করের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিরোধপূর্ণ জমির এক পাশে সম্প্রতি মনজিল হক মাটি ভরাট করেন। এদিন সকালে আবু বক্করের লোকজন সেই মাটি সরাতে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের হামলায় মনজিল হক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!