1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সুন্দরগঞ্জে উদ্ধার হওয়া ১৩৩ বস্তা টিএসপি সার নিলামে বিক্রি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে উদ্ধার হওয়া ১৩৩ বস্তা টিএসপি সার নিলামের মাধ্যমে বিসিআইসি ডিলারের কাছে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে বিসিআইসি ডিলার মো. আমিনুল ইসলামের পক্ষে মো. আলমগীর হোসেন সরকার সর্বোচ্চ দরদাতা হিসেবে সারগুলো ক্রয়ের অনুমতি পান।

নিলাম কার্যক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, নিলাম কমিটির আহ্বায়ক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদস্য ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ডিলার ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন পিনুর মোড় এলাকার এক খুচরা সার বিক্রেতার ঘর থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মজুত রাখা সারগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন। পরে সেগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয় এবং নিয়ম অনুসারে নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!