1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

‎সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

‎জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ

‎বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পরিচালিত একটি অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।

‎বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মেহেদী ইমাম। এর আগে বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পশ্চিম রামখানা পরিষদের বিওপি’র আওতাধীন রামখানা এলাকায় এ অভিযান চালানো হয়।

‎বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি  সূত্র জানায়, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করতে যাচ্ছিল। বিজিবি টহলদল তাদের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য মাটির নিচে পুঁতে রাখলেও পরবর্তীতে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। জব্দকৃত ২৫ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানা গেছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করবে এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

‎বিজিবির এই অভিযানকে মাদকমুক্ত বাংলাদেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে জেলার সুশিল সমাজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!