1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সাদুল্লাপুরে হোটেল ব্যবসায়ীর ছেলেকে গুলির ঘটনায় মাটির নিচ থেকে পিস্তলসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তলসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ২ রাউন্ড তাজা গুলি এবং ২ রাউন্ড খোসা গুলি রয়েছে।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সাদুল্লাপুরে হোটেল ব্যবসায়ীর ছেলেকে গুলি করার ঘটনায় গোলাপ প্রামানিক গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসময় আদালতে থাকা অবস্থায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় আসামীর সাথে কথা বলেন, কথা বলার সময় ‎আসামী গোলাপের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে এসআই আব্দুস সবুর মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

এদিন দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেট সংলগ্ন একটি ঘরের পিছনে মাটির নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

‎সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য; হোটেল মালিকের ছেলেসহ ২ জনকে গুলি করার ঘটনায় গোলাপ প্রামাণিক নামে এক যুবকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় একটি মামলা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!