1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সাদুল্লাপুরে সহকারি শিক্ষক জামাত আলী অপসারণের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরের বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামাত আলী চোরা কারবারীর সাথে জড়িত থাকার দৃশ্যমান প্রমানের পর বিদ্যালয় থেকে তাকে অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ছাড়াও সচেতন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন গোলাপ, সহকারি শিক্ষক খাইরুল আলম, আ. হালিম, ফারুক হোসেন, নজরুল ইসলামসহ অন্যন্য শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর সেখানে এমন অপকর্ম যদি শিক্ষকরাই করে তবে তাদের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিখবে? শিক্ষক হয়ে এমন অন্যায় কাজ বারবার করলে শিক্ষা প্রতিষ্ঠানের যেমন বদনাম হয়-তেমনি গোটা শিক্ষক জাতিকে অপমানিত হতে হয়। তাই অতিদ্রুত অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবী করেন।

সহকারি শিক্ষক খাইরুল আলম বলেন, যে শিক্ষক শিক্ষা দেয়ার পরিবর্তে চুরি করে এমন শিক্ষক অত্র প্রতিষ্ঠানে না থাকাই ভালো।

প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকেও অতিদ্রুত তাকে অপসারণের দাবী করা হয়। অতিসত্বর এই দাবী বাস্তবায়ন না করা হলে প্রতিষ্ঠানে তালা লাগানোসহ বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তারা।

মানববন্ধন শেষে অভিযুক্ত শিক্ষক জামাত আলীর অপসারণের দাবীতে নানা রকম শ্লোগান নিয়ে বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বৈষ্ণবদাস বাজার এবং আশেপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিক্ষার্থীরাসহ সচেতন মহল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!