1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সাদুল্লাপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুঃস্থ-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নে এডিপির অর্থায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২৫ প্রতিষ্ঠানের ৪৬০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন জাহিদ হাসান শুভর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী অনিক ইসলাম। বিশেষ অতিথি উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা। এসময় ইউপির সদস্য, সচিব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাফিল হোসেন তৌফিক বলে, এতদিনে বই-খাতা কাঁধে নিয়ে স্কুলে যেতাম। তখন হঠাৎ বৃষ্টি ঝরলে বই-খাতা ভিজে যেতো। আজ ইউনিয়ন পরিষদ থেকে স্কুলব্যাগ পেয়ে অনেকটা ভালো লাগছে।

জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, এ ইউনিয়নে যেসব দুঃস্থ-মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থী রয়েছে তাদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হলো। এর ফলশ্রতিতে শিক্ষার্থীরা স্কুলমুখী হওয়াসহ লেখাপড়া মনোযোগী হতে পারে। আশাকরি আগামী দিনে শিক্ষার্থীদের জন্য আরো ভালো কিছু কাজ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী অনিক ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সেইসাথে শিক্ষার্থীরা যেন নিয়মিত স্কুলে পাঠদান করেন এবং শিক্ষকের পরামর্শ মেনে লেখাপড়া চালিয়ে যায় সে ব্যাপারে উদাত্ত আহ্বান করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!