1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ১০ জন আহত

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ এবং সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় কয়েকটি মোটরসাইকেল এবং উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।  রোবাবার (৩১ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলা শহরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাংবাদিক শাকিল মিয়া, পথচারী মকবুল হোসেন ও বিএনপি নেতা সুলতান মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত পুলিশ কন্সটেবল মোখলেছার রহমান, বিএনপি নেতা আঃ মোত্তালেব হোসেন, আব্দুল হান্নান, মোশারফ হোসেন, রনি মিয়া ও রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির কাউন্সিল ছাড়াই পকেট কমিটি গঠনের পায়তারা ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির অপসারণের দাবীতে স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এদনি সকাল ১১টায় উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতৃবৃন্দের ব্যানারে এই কর্মসুচির আয়োজন করা হয়।

এই কর্মসুচিকে ঘিরে সকাল থেকে উপজেলা শহরে উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে শহরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে স্বপনের সমর্থকরা শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের শহরের চৌমাথার দিকে যাওয়ার পথে স্থানীয় হাইস্কুলের সামনে পুলিশ আটকে দেয়। পরে ওই এলাকায় ছামছুলের সমর্থকরা চলে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেল সৃষ্টি হয়। আহত হয় একজন পুলিশ, একজন সাংবাদিক ও একজন পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন। পরে স্বপনের সমর্থকরা হামলা চালিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ও তার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

উপজেলা বিএনপির আহ্বায়ক হামসুল হাসান ছামছুল বলেন, বিভিন্ন অপকর্মের দায়ে সম্প্রতি বিএনপি, যুবদল ও ছাত্রদল থেকে বহিষ্কৃত কিছু নেতাকর্মী জামায়াত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে উপজেলা বিএনপি অফিসে হামলা করে। তারা দলীয় কার্যালয়ে ঢুকে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও পোস্টার ছিঁড়ে চেয়ার ভাঙচুর এবং অফিসের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন জানান, নিরপেক্ষভাবে উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবীতে এদিন শহীদ মিনার চত্বরে শান্তিপূর্ণ কর্মসুচি পালন করা কালে ছামছুলের সমর্থকরা দলীয় কার্যালয় থেকে লাঠিসোটা নিয়ে হামলা করার চেষ্টা করে। এসময় পুলিশের বাঁধায় তারা ফিরে যায়। পরে বিক্ষোভ মিছিল বের করা হলে তারা হামলা চালালে এ ঘটনার সূত্রপাত হয়।তিনি আরো জানান, তাদের সাথে কোন জামায়াত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল না।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউই লিখিত অভিযোগ করেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!