1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সাদুল্লাপুরে বাকীতে পণ্য সামগ্রী না দেয়ায় গুলি : দোকানদারসহ গুলিবিদ্ধ দুইজন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিত বাজারে বুধবার দুপুর ১২টার দিকে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলে ওয়াসিম আকন্দকে (১৮) গুলি করেছে গোলাপ প্রামানিক (৩৬) নামে এক দূর্বৃত্ত। এসময় বাঁধা দেওয়ায় সেলিনা বেগম (৪০) নামে এক মহিলাকেও গুলি করে।

গুলিবিদ্ধ ওয়াসিম আকন্দ ওই বাজারের হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদারিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে এবং গুলিবিদ্ধ সেলিনা বেগম একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাপ প্রামানিক একই গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে। কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ফ্যাসিস্ট আ’লীগের সাবেক এমপি অ্যাড. উম্মে কুলছুম স্মৃতির পিএস ছিলেন। এলাকায় এমপি উম্মে কুলসুম স্মৃতির পালিত সন্তান হিসেবেও গোলাপ পরিচিত। তিনি সম্প্রতি মাদক ও চোরাকারবারী বিভিন্ন ব্যবসাসহ নানান অপকর্মের সাথে জড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ সাথে দুইজনকে নিয়ে নাপিত বাজারে আবু বক্কর সিদ্দিকের হোটেলে চা-সিঙ্গারা খান। পরে দাম না দিয়ে চলে যাবার জন্য রওনা হন। এসময় বাঁধা দিয়ে ওয়াসিম বাকী দেওয়া যাবে না বলে তাকে জানান। আগের বাকী টাকাও পরিশোধের তাগাদা দেন। এ নিয়ে বাকবিতান্ডার এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে ওয়াসিমের রানে গুলি করে গোলাপ। গুলিবিদ্ধ হয়ে ওয়াসিম মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে সেলিনা বেগম এগিয়ে গেলে তার রানেও গুলি করে গোলাপ।  এসময় এলাকাবাসী এগিয়ে এলে ফাঁকা গুলি ছুড়ে তারা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার জানান, গোলাপকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার কোন রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!