1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সাদুল্লাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি-বহুপাহ্শিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টার্স কাবের সভাপতি শহিদুল হক, প্রেসকাব সাদুল্লাপুর সভাপতি নেয়ামুল আহসান পামেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা কাজল রেখা, মারুফ ও ফেরদাউস প্রমুখ। বক্তারা যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শেষে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যুবদের ঋণের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। যুব সমাজের মধ্যে যে অদম্য স্পৃহা আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!