1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সাদুল্লাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত।

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ লটারি অনুুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম-এর সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) জসীম উদ্দীন, থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার, সেনাবাহিনীর প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১১টি ইউনিয়নের জন্য মোট ১৬৩টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৯৭টি আবেদন বাতিল এবং ৬৬টি আবেদন চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ হয়। এরমধ্যে জামালপুর ইউনিয়নের আবেদনে তদন্ত সংক্রান্ত অভিযোগ ওঠায় সেখানে লটারি স্থগিত করা হয়।

অবশিষ্ট ১০টি ইউনিয়নের ২৫ জন আবেদনকারীকে উন্মুক্ত লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও রসুলপুর ইউনিয়নের একটি ডিলার পয়েন্টে কোনো আবেদন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় সেটিও আপাতত স্থগিত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, আমরা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে দশটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন করেছি। তার পরেও কোন কারণে যদি কারো সন্দেহ হয়। তাহলে আমাদের নিকট লিখিত ভাবে আবেদন করলে ক্ষতিয়ে দেখা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!