1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সাদুল্লাপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টায় জনতার হাতে আটক ২

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে অটোভ্যান ছিনতাইচেষ্টার সময় ধারালো ছুরিসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

১৫ আগস্ট (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর টু ধাপেরহাট সড়কের হিংগারপাড়া গ্রামে শাহ আজগর আলী ডিগ্রি কলেজের অদূরে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছি গ্রামের আনারুলের পুত্র রফিকুল ইসলাম (২৫) এবং সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (জীবনপুর) গ্রামের আন্জু মিয়ার পুত্র শাওন মিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন রাত প্রায় ১২টা ১৫ মিনিটে যাত্রীবেশে রফিকুল ও শাওন ধাপেরহাটের বকশিগঞ্জ বাজার থেকে ধাপেরহাটগামী বোয়ালীদহ গ্রামের মৃত সফের মিয়ার ছেলে তাজুল ইসলাম (তাজু) অটোভ্যানে ওঠেন। সড়কের ‘ডিউটি ঘর’ নামক স্থানে পৌঁছলে রফিকুল প্রস্রাবের অজুহাতে ভ্যান থামাতে বলেন। তবে চালক ভ্যান না থামিয়ে এগিয়ে গেলে রফিকুল হঠাৎ তাকে জাপটে ধরে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভ্যান চালকের আত্মচিৎকারে শাহ আজগর আলী কলেজ মোড়ের আশপাশে থাকা স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে।

পরে স্থানীয়রা আটক দু’জনকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইয়াকুব আলীর নেতৃত্বে থাকা রাতের টহল টিমের কাছে হস্তান্তর করে।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ  তাজ উদ্দিন খন্দকার এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!