1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাদুল্লাপুরের ইদিলপুরে চুরি-ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ও চোর-ডাকাতদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের জনগনের জান-মালের নিরাপত্তা ও চোর-ডাকাত এবং দূর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১ আগস্ট)  বিকালে ইউনিয়নের ইদিলপুর গ্রামের নতুন বাজারের পাকা রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোসফেকুর প্রামানিক, ইউপি সদস্য মোকলেছুর রহমান, ওই বাজার কমিটির সভাপতি হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষক রাজ্জাক মাস্টার ও আশরাফুল মাস্টার, ভুক্তভোগী পরিবারের সদস্য রতন মাস্টার, শাহজাহান ঘটক প্রমূখ।

বক্তারা বলেন, এলাকায় দিনের পর দিন চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়েই চলেছে। এ কারণে এলাকাবাসী উদ্বেগ আর উৎকন্ঠায় দিন অতিবাহিত করছে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকর পদপে দেখা যাচ্ছে না।

বক্তারা আরো বলেন, ডাকাতরা মেরে ফেলার হুমকি দেওয়ায় মামলা করতে ভয় পাচ্ছেন ভুক্তভোগী পরিবার। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও এলাকায় জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার জানান, ভুক্তভোগী পরিবার থানায় এখনও কোন লিখিত অভিযোগ করেন নাই। অভিযোগ না পেলেও ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চলমান আছে।

প্রসঙ্গত; গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৭-৮ জন ডাকাত ইদিলপুর গ্রামের শিক্ষক মানিক চন্দ্র সরকারের শয়ন ঘরের ভিতরে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্রের মুখে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। এছাড়া এ ঘটনায় মামলা না করার জন্য ডাকাতরা হুমকি দেয়।

অপরদিকে; সম্প্রতি ইদিলপুর ইউনিয়নের একাধিক এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা সংঘঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!