1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সাংবাদিক হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা ও সারাদেশে নৈরাজ্য চাঁদাবাজীর প্রতিবাদে মঙ্গলবার (১২ আগস্ট) এক  মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা প্রেস ক্লাব মুলধারার একাংশের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবসভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সরকার শহিদুজ্জামান, শামীমুল হক শামীম ও সাংগঠনিক সম্পাদক আতিক বাবুসহ অন্যান্যরা।

এছারাও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদ সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, নাগরিক অধিকার পরিষদ নেতা রেজাউল করিম রেজা ও ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আব্দুল মাজেদ।

এসময় বক্তারা বলেন, দেশে চলছে নৈরাজ্য, মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। গাজীপুরে অপরাধীদের ছবি ধারণ করতে গিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হলো সাংবাদিক তুহিনকে। একি চলছে দেশে? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। এ সরকার আইনশৃংখলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা চাই অবিলম্বে সাংবাদিক হত্যার দ্রুত বিচার করা হোক।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!