1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

‎লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
0-0x0-0-0-{}-0-0#
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট,রংপুরঃ

‎লালমনিরহাটে তিস্তা চরাঞ্চলের বন্যা কবলিত এলাকার দুর্দশাগ্রস্থ ও বন্যা কবলিত ৩শত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে লালমনিরহাট জেলা বিএনপি।

‎বুধবার (৬ আগষ্ট) বেলা ১২টার দিকে সদর উপজেলার তিস্তা নদী বেষ্টিত রাজপুর ইউনিয়নের মারাইরহাট বাজারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ৩শত পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করেন।

‎লালমনিরহাটে তিস্তা চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার বন্যা কবলিত মানুষের পাশে ত্রাণ ও মানবিক সহায়তা দিয়ে আসছে লালমনিরহাট জেলা বিএনপি। ২০২৪ সালের ৫আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এসব এলাকার মানুষজন প্রাকৃতিক দুর্যোগে কোন রকম সাহায্য সহযোগিতা পায়নি। যদিও ১৯৯১ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সামাজিক ও প্রাকৃতিক দূর্যোগে দায়িত্বের সাথে অন্যান্য সকল ক্ষেত্রের পাশাপাশি জরুরী ত্রাণ ও মানবিক সহায়তায় বিশেষ অবদান রেখে চলেছে।

‎অধ্যক্ষ আসাদুল হানিব দুলু বলেন, এবারের বন্যায় কোন পূর্বাভাস না থাকায় এসকল এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় কোন প্রস্তুতিও ছিলনা। একারণে বন্যাকবলিত প্রতিটি পরিবার তাদের জীবন-জীবিকা নিয়ে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ে। তাই লালমনিরহাট জেলা বিএনপি এসব দুর্গত মানুষদের দাড়িয়েছে। এবারের বন্যায় দূর্গত মানুষের সহয়তার জন্যে বিএনপি নেতাকর্মীদের ব্যক্তিগত সহায়তায় দূর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। বন্যা কবলিত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫কেজি আলু, এক কেজি ডাল ও এক কেজি তেল ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। তাদের এই সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‎বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজ খবর তিনি তার দলীয় নেতাকর্মীদের প্রশংসা করে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সহায়তা অব্যাহত রাখতে আহ্বান জানান সকলের প্রতি।

‎এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ইকবাল হোসেন, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!