1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবী করলো আদিবাসীরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের উপজেলার কাটামোড়ে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ বিক্ষোভ সমাবেশ থেকে সাঁওতালদের ভূমির অধিকার প্রতিষ্ঠা, সাংবিধানিক স্বীকৃতি, তিন ফসলি জমিতে ইপিজিড না করার  দাবি জানানো হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে এ কর্মসূচীর শুরুতেই সাঁওতাল নারী-পুরুষরা তাদের অধিকার ও দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন, তীর-ধনুক ও বাদ্যযন্ত্র নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, ব্লাস্ট এর পরিচালক মো. বরকত আলী, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি ও সাধারণ সম্পাদক নরেন পাহান, বগুড়া বাসদের সমন্বয়ক সাইফুল ইসলাম পল্টু, দিনাজপুর বাসদের সমন্বয়ক কিবরিয়া হোসেন, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, সুভাষ চন্দ্র হেমরম, সমাজকর্মী ও সাংবাদিক গোলাম রব্বানী মুসা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনীল গজার, আদিবাসী নেতা অগাস্টিন  মিনজি, সমাজকর্মী মোর্শেদ হাসান দীপন প্রমুখ। এ সমাবেশ পরিচালনা করেন আদিবাসী নেত্রী তৃষ্ণা মুরমু।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সাঁওতালরা অধিকার ও মানবাধিকার থেকে আজও বঞ্চিত। বাংলাদেশে সাঁওতাল, ওঁরাও, মালপাহাড়ী, মাহালী, গারো, চাকমা, মনিপুরি, খাসিয়াসহ ৫০টির বেশি আদিবাসী ক্ষুদ্র জাতিসত্তা পাহাড়ে ও সমতলে বসবাস করছে।

যারা বাংলাদেশের নাগরিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অথচ স্বাধীন দেশে এখনো তারা আদিবাসী স্বীকৃতি পায়নি। আদিবাসী সম্প্রদায়ের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন করা হয়নি। আদিবাসী জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় নেই তেমন কোন রাষ্ট্রীয় উদ্যোগ। ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি হারিয়ে যাচ্ছে তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। ক্ষমতাশালী ভূমিদস্যুরা ক্রমাগত আদিবাসী সম্প্রদায়কে উচ্ছেদ করে তাদের সম্পত্তি জবর দখল করছে।

আদিবাসী নেতারা বলেন, সাঁওতালদের জমিতে সেচ দিতে পাম্প নিয়ে নানা ষড়যন্ত্র করছে পল্লী বিদ্যুৎ সমিতি। ষড়যন্ত্রের অংশ হিসেবে জমির মালিকানার কাগজ দাবী করে বিভিন্ন অজুহাতে হয়রানি করছে ও ফসলি জমিতে সেচ দিতে দিচ্ছে না। এর ফলে জমিতে সেচ দিতে না পারায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে এ সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে দাবী জানান। তারা আরো বলেন, সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড করা যাবে না।

উলেখ্য; গত ৯ আগস্ট ছিল আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!