1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার আমলের ষড়যন্ত্রমূলক মামলা এখনও বয়ে বেড়াচ্ছেন দুই সাংবাদিক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

এম.এ.শাহীন, রংপুর অ‌ফিসঃ

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলের ষড়যন্ত্রমূলক মামলা ভিন্ন মতের দুই সাংবাদিক রজতকান্তি বর্মন ও গোলাম রব্বানী মুসা এখনও বয়ে বেড়াচ্ছেন। দীর্ঘ ১০ বছর ধরে মামলার পেছনে অর্থ ব্যয় করে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন। বর্তমানে পরিবার পরিজন নিয়ে তারা চরম আর্থিক কষ্টে দিনাতিপাত করছেন। এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জন্য সরকারের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
‎সাংবাদিক রজতকান্তি বর্মন ও গোলাম রব্বানী মুসা জানান, রাজনীতির বাইরেও ভিন্ন মতের যেকোনো মানুষকেই দমন ও শায়েস্তা করতে ভীষণ তৎপর ছিল তৎকালীন পতিত সরকারের বিভিন্ন সংস্থা। এছাড়াও সেসময় গাইবান্ধাসহ সারাদেশে মাদক ব্যবসাও বেড়ে যায়। এই মাদক ব্যবসার সুবিধাভোগী ছিল সদর থানা ও র‌্যাব ক্যাম্প, গাইবান্ধার কিছু সদস্য। জেলার মাদক স্পট থেকে ব্যবসায়ীদের কাছ গাইবান্ধা র‌্যাবের তৎকালীন এএসআই বাচ্চু মিয়া নিয়মিত মাসোহারা আদায় করতেন। এছাড়াও এ.এস. আই বাচ্চু জেলার চরাঞ্চল ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় লোক দিয়ে মাদক ব্যবসাও করতেন। মাসোহারা ও ব্যবসা থেকে আয় ক্যাম্পের কর্তাব্যক্তিসহ আরো কয়েকজনকে ভাগ দিতেন বাচ্চু। মাদক বিশেষ করে ইয়াবা ব্যবসা নিয়ে ধারাবাহিক নিউজ করায় র‌্যাব ক্যাম্প, গাইবান্ধার তৎকালীন সহকারী পরিচালক আশরাফ হোসেন সিদ্দিক, ডিএডি ইউসুফ ও এ.এস.আই বাচ্চু মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সুকৌশলে ষড়যন্ত্রমূলকভবে ওই দুই সাংবা‌দিক‌কে আমাদেরকে ২০১৫ সালের ১০ আগস্ট ইয়াবা ব্যবসার অভিযোগে গ্রেফতার করেন। পরে তাদেরকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। সেই মামলা আজও বয়ে বেড়াচ্ছেন ওই দুই সাংবাদিক।
‎এ বিষয়ে সাংবাদিক রজতকান্তি বর্মন বলেন, ভিন্নমতের হওয়ায় এবং মাদকের বিরুদ্ধে নিউজ করায় আক্রোশবশত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাদেরকে ফাঁসানো হয়েছে। এই মামলার পেছনে অর্থ খরচ করে আমরা আর্থিকভাবে অপূরণীয় ক্ষতির শিকার হয়েছি। আমরা এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতির জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!