1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ফুলছড়িতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে দোয়া- মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে ফুলছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে এ আয়োজন করে ফুলছড়ি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফজলুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান মিলন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সভাপতি আতিকুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, উদাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন আহমেদ, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ ও উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান সরকার রাহুল প্রমুখ। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া তাঁর রাজনৈতিক অবদান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!