1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পীরগঞ্জে মিনি স্টেডিয়ামে পর্যাপ্ত আলোর অভাবে জনসাধারণের ভোগান্তি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

 

পীরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মিনি স্টেডিয়ামটি এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিনোদন ও সুস্থতা চর্চার স্থান। প্রতিদিন সকাল ও বিকেলে শতাধিক মানুষ এই মাঠে হাঁটতে আসেন, শরীরচর্চা করেন ও পরিবারসহ সময় কাটান। শিশুরা খেলাধুলায় মেতে ওঠে, আবার কেউ কেউ নিরিবিলি পরিবেশে বসে বিশ্রাম নেন।

কিন্তু দুঃখজনকভাবে, সন্ধ্যার পর এই স্টেডিয়াম অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় হাঁটা বা বসে সময় কাটানো বিপজ্জনক হয়ে উঠছে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের জন্য এই অন্ধকার একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেক সময় ছিনতাই বা দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার আলো সংযোগের দাবিও জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, কিন্তু এখনও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মাঠে হাই মাস্ট লাইট বা পর্যাপ্ত LED লাইট বসানো হলে এলাকাবাসী আরো নিরাপদ ও স্বস্তিতে সন্ধ্যা ও রাতেও মাঠ ব্যবহার করতে পারবেন।

পীরগঞ্জবাসীর আশা, এই গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবেন, যাতে করে স্টেডিয়ামটি দিনে ও রাতে সমানভাবে ব্যবহারযোগ্য হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!