1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

পীরগঞ্জে পাটশিল্পের অন্ধকার সুড়ঙ্গে সম্ভাবনার মশালের আলো!

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পাট চাষাবাদ একটি সম্ভাবনাময় কৃষি খাত হিসেবে ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে। এ অঞ্চলের উর্বর মাটি ও অনুকূল জলবায়ু পাট উৎপাদনের জন্য উপযুক্ত হওয়ায় কৃষকরা ক্রমশ এই ফসলের প্রতি আগ্রহী হচ্ছেন। স্থানীয় কৃষকদের মতে, স্বল্প খরচে এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিতে পাট চাষ করা সম্ভব, যা কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়তা করতে পারে।
চলতি বছরে ১৯৫ হেক্টর জমিতে দেশীয় জাতের পাট ও ৭৮৫ হেক্টর জমিতে তোষা পাট ;অর্থাৎ ৯৮০ হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়েছে।

বর্তমানে পাটের বাজারদর কিছুটা অস্থির হলেও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা এখনও বেশ ভালো। পাট থেকে তৈরি সুতা, ব্যাগ, কার্পেট, ফ্যাশন সামগ্রী ও শিল্পজাত পণ্য বৈদেশিক বাজারে রপ্তানি করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তবে এজন্য প্রয়োজন সরকারি সহায়তা, প্রশিক্ষণ, উন্নতমানের বীজ সরবরাহ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ।

পীরগঞ্জের কৃষকরা জানান, যদি সরকার সহজ শর্তে ঋণ, সঠিক সময়ে সার ও বীজ সরবরাহ, এবং পাট সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের জন্য স্থানীয় পর্যায়ে আধুনিক কারখানা স্থাপন করে, তবে এ অঞ্চলের পাট শিল্প নতুন করে বিকশিত হতে পারবে। এতে শুধু কৃষকরা লাভবান হবেন না, বরং দেশের জন্য একটি টেকসই বৈদেশিক মুদ্রা অর্জনের পথও সুগম হবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, পীরগঞ্জকে একটি মডেল পাট উৎপাদন অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!