1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীর সাকোয়া ব্রীজ এলাকায় ইপিডেজ-এর দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রীজ এলাকায় ইপিডেজ-এর দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে পলাশবাড়ীর ঢোলভঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে সভাপতিত্বে মো. আবু তাহের তালুকদার। মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু, অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, অ্যাড. ফারুক কবীর, অ্যাড. মোহাম্মদ আলী, অঞ্জলী রাণী দেবী, আজিজুল ইসলাম বিএসসি, আব্দুল্লাহ আদিল নান্নু, আইনজীবি সহকারি আব্দুল হাই, হারুনুর রশিদ বিএসসি, মোমিনুল ইসলাম, পরিতোষ চন্দ্র রিপু, আবু তাহের, শারমিন সুলতানা, মো. কামাল সরকার, শাহ মাহমুদ হাসান রুমন, দিপনসহ অন্যান্যরা। মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, ব্যবসায়ী ও তরুণ-তরুণীরা অংশ নেয়।

বক্তারা বলেন, গাইবান্ধা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। এখানে শিল্প-কারখানা নেই, কর্মসংস্থান নেই, নেই সরকারি কোনো বড় প্রকল্পের ছোঁয়া। অথচ এই এলাকা নদী, সড়ক, রেল ও শ্রমশক্তির অপার সম্ভাবনার এক দুর্লভ মেলবন্ধন।

তাঁরা আরো বলেন, পলাশবাড়ীর সাঁকোয়া ব্রীজের অবস্থান জেলার মধ্যস্থান হওয়ায় এর সুফল জেলার সবাই সমানভাবে ভোগ করবে। এখানে ইপিজেড হলে বদলে যাবে গোটা জেলার চিত্র। কর্মসংস্থান বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে, মানুষ বাঁচবে মাথা উঁচু করে। আমরা আর বঞ্চনার প্রতীক হতে চাই না, উন্নয়নের শরীক হতে চাই।

আমাদের ছেলেমেয়েরা আজ ঢাকায় রিকশা চালায়, বিদেশে শ্রমিক, ঢাকা-চট্টগ্রামে গার্মেন্টসে কাজ করে। অথচ আমাদের ঘরেই যদি একটি ইপিজেড হতো, তাহলে তারা আজ গর্ব করে কাজ করত নিজেদের এলাকায়। মানবন্ধন শেষে আয়োজকরা ঘোষণা দেন দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!