1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষার্থে বিভিন্ন জলাশয়ের পানি আটকে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের বেশ কয়েকটি জলাশয়ে সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় উপজেলা কৃষি অফিসার মোছা. ফাতেমা কাওসার মিশু ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আহাদ লাজু ও থানা পুলিশের একটি টিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আষাঢ় ও শ্রাবন এ দু’মাস বৃষ্টির পানিতে ডিম দিয়ে থাকে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। এই মা মাছ গুলো বিভিন্ন অবৈধপন্থায় আহরণ করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে উপজেলা মৎস্য অফিসের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয় বিভিন্ন উপায়ে ব্রীজ- কালভার্টগুলোতে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এলাকার কৃষকদের এমন অভিযোগ করেন।

অত্রালাকায় কয়েকজন কৃষক জানান, বৃষ্টি পানি কোথাও কোথাও এমন ভাবে আটকিয়ে দেওয়া হচ্ছে এতে আমরা যে ধান রোপন করেছিলাম সেগুলো পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আহাদ লাজু জানান, এখন দেশীয় মাছের প্রজননের সময় কিন্তু এক শ্রেণীর মানুষ বিভিন্ন অবৈধপন্থা ব্যবহার করে এই মা মাছনগুলো আহরণ করছে। আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি মানুষকে বুঝানোর চেষ্টা করছি।এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার জানান, অবৈধপন্থা ব্যবহার করে মা মাছগুলো ধরা আহরণ করারপাশাপাশি পানি আটকিয়ে কোথাও কোথাও প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে। আমরা এমন অভিযোগ পেয়ে কয়েকটি জায়গায় গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করেছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!