1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ীতে জুলাই গনঅভ্যুত্থানের শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নে শহীদ শাকিনুর রহমান ও ৪ নং বরিশাল ইউনিয়নের শহীদ আরিফুল ইসলামের করবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শহীদের পুষ্পমাল্য অর্পণে পৃথক পৃথক ভাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ও সহকারী কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্টাে, ১ নং কিশোরগাড়ী ইউ,পি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক,জামায়াত নেতা শামিম প্রধান সহ শহীদ পরিবারের সদস্যরা, এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পুষ্পমাল্য অর্পণ পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি।’

উল্লেখ্য গত ৫ আগস্ট ২৪ইং শেখ হাসিনা পালিয়ে গেছে শুনে ছাত্র জনতার বিজয় মিছিল আশুলিয়া থানার সামনে গেলে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ২৭ বছর বয়সী শাকিনুর রহমান।
অপরদিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় ৫ আগষ্ট ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের পতনের বিজয় মিছিলে শান্তি পূর্ণ মিছিলে আনছারের গুলিতে নিহত হন ৩৫ বছর বয়সী আরিফুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!