1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও  যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও  যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ. দা.) আব্দুল ওয়াহাব-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত চন্দ্র প্রামানিক, উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারী সার্জন ডা. হেমায়েত রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী তহিদুল করিম সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাখোয়াত হোসেন, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ  আলম সরকার, মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম কবির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, যুব উদ্যোক্তা জয়নাল আবেদীন জিন্না, নারী উদ্যোক্তা সাধনা আকতার ও মিতু বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস। শেষে শপথ বাক্য পাঠসহ ৮ জন বেকার যুব-যুবাদের মাঝে ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!