1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ীতে খেলাফত মজলিসের থানা কমিটি গঠণের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে খেলাফত মজলিসের থানা কমিটি গঠণের লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

‘ধর্ম-বর্ণ ভিন্ন মত-সবার জন্য খেলাফত’ গরীব ও মেহনতি মানুষের প্রতীক রিক্সা, আল্লামা মামুনুল হক সাহেবের প্রতীক-রিক্সা এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ যোহর পৌরশহরের গোডাউন জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস পলাশবাড়ী থানা শাখার আয়োজনে থানা কমিটি গঠণের নিমিত্তে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী থানা শাখার আহ্বায়ক হাফেজ মাও. মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. শাহ আলম ফয়েজী।

সভায়, আরো বক্তব্য প্রদান করেন মাও. মাকসুদুল, হাফেজ মাও. মো. শাহিন আলম, মুফতী আজহরুল ইসলামসহ পৌরসভা ও উপজেলা, ইউনিয়ন থেকে আগত বিভিন্ন নেতাকর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে ইসলামের দৃষ্টিতে দেশ পরিচালনার জন্য কুরআন ও সুন্নাহ (হাদিস) ভিত্তিক একটি আদর্শ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে যেখানে আল্লাহর আইন ও রাসুলের (সা.) নির্দেশিত পথে দেশ পরিচালনা করা হয় সে লক্ষ্যে খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় কেন্দ্রীয় মনোনীত প্রার্থীকে রিক্সা প্রতিকে ভোট গ্রহণের মাধ্যমে আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভা শেষে অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস থানা ও পৌরসভার কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

পলাশবাড়ী থানা কমিটিতে হাফেজ মাও. মো. আসাদুজ্জামান আসাদকে সভাপতি, মাও. মাকসুদুল হককে সাধারণ সম্পাদক এবং মাও. আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি এবং একইসাথে পৌর কমিটিতে হাফেজ মাও. বেলাল হোসেনকে আহ্বায়ক, হাফেজ মাও. আলামিনকে সাধারণ সম্পাদক ওহাফেজ মাও. আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্যের নাম ঘোষণা করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পলাশবাড়ী পৌরশহরের খাদ্য গুদাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. তাজুল ইসলাম।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!