1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দলিল লেখকদের ৭ দফা দাবী পূরণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দলিল লেখকদের ৭ দফা দাবী পূরণে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি।

রোববার  (১৭ আগস্ট) দুপুরে দলিল লেখক সমিতির পক্ষে স্মারকলিপি প্রদান করেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক।

স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে দলিল লেখক সমিতির উপদেষ্টা আব্দুস সামাদ, সহ-সভাপতি ইমান আলী মন্ডল ও আবুল হোসেন, কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদ, দপ্তর সম্পাদক তোজাম্মেল হক সরকার, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, দলিল লেখক জাহাঙ্গীর আলম ও দানিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

৭ দফা দাবীর মধ্যে রয়েছে, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুৎ করা যাবে না, সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৪ হাজার টাকা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখা ব্যতীত অন্য কেউ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা বা মুসাবিদা কারক হিসাবে দলিল লেখকদের আসামি না করা, দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি ও দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!