1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

তারাগঞ্জে ৯ আগস্ট শনিবার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসান,তারাগন্জ,রংপুরঃ

 

তারাগঞ্জ উপজেলা শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ৯ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে দেয়াল ও সড়কঘাট।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন হাতি প্রতীক নিয়ে অ্যাডভোকেট মাকদুম, চেয়ার প্রতীক নিয়ে মতিয়ার রহমান এবং ছাতা প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম কিবরিয়া (ফুটবল প্রতীক) ও মো: মেহেদী হাসান শিপু (চশমা প্রতীক)।
এছাড়াও সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে কে হচ্ছেন নতুন সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী-সমর্থকেরা।
প্রত্যেক পদে একাধিক প্রার্থী থাকায় সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!