1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

তারাগঞ্জে পিঠিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ৭০০ জন আসামীর মধ্যে মাএ ৪ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসন,তারাগঞ্জ,রংপুরঃ

রবিবার (১০ আগষ্ট) নিহত রূপলালের স্ত্রী শ্রীমতি মালতী রাণী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার -৪, তারিখ: ১০/৮/২০২৫,অজ্ঞতা আসামী প্রায় ৭০০ জন।

এ ঘটনায় পুলিশ ও যৌথ বাহিনী ৪ জনকে রোববার রাতে গ্রেপ্তার করেছে। তারা হলেন সয়ার ইউনিয়নের বালাপুর গ্রামের আলিফ উদ্দিন এর পুত্র আক্তারুল ইসলাম, একই গ্রামের আজিজুলের পুত্র ইবাদত হোসেন, খান সাহেবপাড়ার আইয়ুব আলীর পুত্র মিজানুর রহমান ও সয়ার ইউনিয়নের রফিকুল পিতা অজ্ঞাত।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িহাট বটতল নামক স্থানে গণপিটুনিতে রূপলাল (৫০) ও তার ভাগ্নি জামাই প্রদীপকে (৪৮) চোর সন্দেহে মারপিট করলে ঘটনাস্থলেই মারা যায় রুপলাল। পরে তাঁর জামাই প্রদীপ রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!