1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

তারাগঞ্জে চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালালে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরহাট বটতল নামক স্থানে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পেয়ে পিটুনি শুরু করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
নিহতের নাম রুপলাল (৪৫) তিনিতিনি উপজেলার ঘনিরামপুর বেলতলী এলাকার খগেনের ছেলে।
অপরাহত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার প্রদীপ (৪৮)।
গুরুতর আহত অপর ব্যক্তিকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে একজন নিহত হয়েছে এবং অপরজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!