1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

তারাগঞ্জে আবারও ৪ গরু চুরি,আতঙ্কে গরুর মালিকরা

  • আপডেট হয়েছে : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আবারও সংঘবদ্ধ গরু চোরচক্র শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৫ নম্বর সয়ার ইউনিয়নের দীঘলটারী ও পাটোয়ারীপাড়ায় দুটি বাড়ি থেকে চারটি গরু চুরি করে নিয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,দীঘলতটারী গ্রামের মফিজুল ইসলামের গোয়ালঘর থেকে তিনটি এবং পাটোয়ারীপাড়ার রাশিদুল ইসলামের বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
মফিজুলের স্ত্রী বলেন, আমার স্বামী ছেলেকে বিদেশ পাঠাতে নিজের সব গরু বিক্রি করে দিয়েছিলেন। এখন যেগুলো চুরি হয়েছে সেগুলো অন্যের কাছ থেকে আদি নিয়ে অনেক কষ্টে পালন করছিলাম। সব শেষ হয়ে গেলো।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, আমাদের এলাকায় নিয়মিত কোনো টহল পুলিশ আসে না। আজকে গরু চুরি হওয়ার পর এই প্রথম রাস্তায় পুলিশের গাড়ি দেখা পেলাম।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, বিষয়টি আমরা জেনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি তারাগঞ্জের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বাড়ছে। এতে আতঙ্কে রয়েছেন গরু পালনকারী কৃষক ও খামারিরা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের তৎপরতার অভাবেই চোরচক্রগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!