1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তার র‌্যাঙ্ক ব্যাজ পরিধান

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

একে খান ও গোলাম মোস্তফা রাঙ্গাঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত ১৫ জন কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান বুধবার (৬ আগস্ট) বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের কনফারেন্স রুমেএক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের উদ্দীপনা ও আনন্দের পাশাপাশি ছিলো এক গৌরবময় পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা লাভ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি এবং উপমহাপরিচালকগণ ও বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের এই নতুন যাত্রা পথে স্বাগত জানান। তিনি তাঁদেরকে বাহিনীর প থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এসময় তিনি বলেন ‘এই পদোন্নতি আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং নেতৃত্বের যোগ্যতার স্বীকৃতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা আপনাদের নতুন দায়িত্বে¡ আরও বেশি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন। বাহিনীর মর্যাদা ও লক্ষ্য অর্জনে আপনাদের ভূমিকা হবে আরও গুরুত্বপূর্ণ।’ তিনি তাঁর দিক-নির্দেশনা মূলক বক্তব্যে নবনিযুক্ত উপপরিচালকদের দেশের সেবা এবং জনগণের নিরাপত্তায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের বক্তব্যে বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহাপরিচালকের দিক-নির্দেশনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, এই পদোন্নতি তাঁদেরকে দেশের সেবায় আরও অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নবনিযুক্ত উপপরিচালকদের নতুন এই দায়িত্বে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছে। বাহিনী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই কর্মকর্তারা ভবিষ্যতে আরও উচ্চতর দায়িত্ব পালনে তাঁদের দক্ষতা, সততা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। তাঁদের এই সাফল্য বাহিনীর গৌরবকে আরও বাড়িয়ে তুলবে। এ সময় বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন ব্যাটালিয়ানের কর্মকর্তা, ব্যাটালিয়ান সদস্য ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!