1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর দো’আ মাহফিল

  • আপডেট হয়েছে : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জুলাই) বাদ আসর পৌরশহরের পশ্চিম চারমাথায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. আবুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে দো’আ পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাইবান্ধা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

মাহফিলে জামায়াতে ইসলামীর আমীরের সুস্থতায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ-জাতি ও উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

দো’আ অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও. আবুল বারী মিয়া, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাও. আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মাও. মশিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি প্রভাষক হাসান সাইদ তালুকদার, ওলামা মাশায়েখ সভাপতি আব্দুস সালাম নাটোরী, উপজেলা বায়তুল মালের সেক্রেটারি শেখ ফরিদ ও পৌর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম প্রমূখ অংশ নেয়।

উল্লেখ্য; জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়ায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাজধানীর একটি হাসপাতালে তার বাইপাস সার্জারি হবে। তার সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে দো’আ চাওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!