1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধা জেলা টিমে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্ট এবং ইয়ুথ উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৫ এর অংশ হিসেবে সারাদেশে খেলা শুরু হয়েছে। তবে গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে।

জানা যায়, শরিফা অদিতি যিনি নিজেকে ভিকারুন নেছা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক এবং বসুন্ধরা কিংস কাবের ফুটবল কোচ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তিনি গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের প্যাড জাল করে এবং বাফুফের সাধারণ সম্পাদকের কাছে নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে (মাহামুদা খাতুন, অ্যাকাউন্ট নম্বর- ২০৫০৩৪২০২০১৭৩৫৬০০; ইসলামী ব্যাংক বাংলাদেশ, বারিধারা শাখা, রাউটিং নম্বর- ১২৫২৬০৫২৫) টাকা গ্রহণের জন্য চিঠি প্রদান করেন। এই বিষয়টি গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের অজান্তে করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও শরিফা অদিতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি গাইবান্ধার বাছাইকৃত খেলোয়াড়দের বাদ দিয়ে অন্য জেলার খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছেন।

গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশন জানায়, ডিএফএ গাইবান্ধার সাধারণ সম্পাদক আরমান হোসেন, অনুর্ধ্ব-১৪ নারী টিমের কোচ সুরুজ হক লিটন, সহকারি কোচ মোছা. হাবিবা, টিম ম্যানেজার আলহাজ্ব আব্দুল হামিদ, গাইবান্ধা ফুটবল একাডেমীর পরিচালক আব্দুল কুদ্দুস, গোবিন্দগঞ্জ ফুটবল একাডেমির রায়হান প্রধান, সাদুল্ল্যাপুরের সাবেক খেলোয়াড় কিশোর চন্দ্র যাদের উপস্থিতিতে বাছাইকৃত ১৮ জন খেলোয়াড়ের তালিকা থেকে প্রাথমিকভাবে ১৩ জন চূড়ান্ত হয়েছিল। কিন্তু শরিফা অদিতি এই তালিকা বাতিল করে অন্য জেলার খেলোয়াড়দের নিয়ে রংপুরে টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন যা নিয়মবহির্ভূত। নিয়ম অনুযায়ী অন্য জেলার খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করা যাবে। কিন্তু সেই জেলার ছাড়পত্র ছাড়া খেলার অনুমতি মিলবে না। এ ঘটনা গাইবান্ধা বনাম পঞ্চগড় টিমের ক্ষেত্রে হয়েছে। গাইবান্ধা জেলা ডিএফএ রেজিষ্ট্রেশন করা খেলোয়াড় বাদ দিয়ে বগুড়া, জয়পুরহাট এবং সাদুল্ল্যাপুরের খেলোয়াড়দের নিয়ে নির্ধারিত সময়ে এসএফসিএ টু স্টার গাইবান্ধা জেলার একমাত্র কোচ রফিকুল ইসলাম লুলু তার মনগড়া মতো খেলোয়াড় মাঠে নামানোর চেষ্টা করেও বাফুফে বাছাই কমিটি রেজিষ্ট্রেশন ছাড়া খেলোয়াড় মাঠে নামতে দেয়নি বলে জানা যায়। ফলে পঞ্চগড় দল ফাঁকা মাঠে গোল করে বিজয় অর্জন করে।

এদিকে; গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন জানান, শরিফা অদিতি গত জুন মাস থেকে গাইবান্ধায় আসেননি এবং দলের খেলোয়াড়দের কোনো খোঁজখবর রাখেননি। তিনি বাফুফের সভাপতির নাম ভাঙিয়ে এবং জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেন, যা বিভ্রান্তিকর। সাধারণ সম্পাদক আরমান হোসেন জানান, গাইবান্ধা ডিএফএ অনূর্ধ্ব-১৪ দলের কোচ হিসেবে সুরুজ হক লিটন, সহকারি কোচ হাবিবা এবং টিম ম্যানেজার হিসেবে আলহাজ আব্দুল হামিদকে নিয়োগ দিয়েছে। তারা খেলোয়াড় বাছাই করে বাফুফের বাছাই টিমের কাছে তালিকাও জমা দিয়েছেন। কিন্তু শরিফা অদিতি ফোনে হুমকি দিয়ে এই তালিকা বাতিল করার চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, শরিফা অদিতি অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলের জন্য বরাদ্দকৃত ৩৫,০০০ টাকা উত্তোলন করে নিজের কাছে রেখেছেন। এ বিষয়ে ডিএফএ কোনো পদক্ষেপ না নিলেও জেলা প্রশাসকের কাছ থেকে টাকা নিয়ে খেলা পরিচালনা করা হয়েছে।

গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের দাবী, শরিফা অদিতি বাফুফের রেজিস্ট্রেশন ছাড়াই জেএফএ কাপে অংশগ্রহণের চেষ্টা করছেন যা নিয়মবিরোধী। তারা এ বিষয়ে বাফুফের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন।

এই ঘটনায় গাইবান্ধার ফুটবল সংশ্লিষ্টদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

এ সংক্রান্ত বিষয়ে শরিফা অদিতি’র মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!