1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

‎জমিজমার বিরোধে হত্যার উদ্দেশ্যে আপন বড় ভাই কোপালো ছোট ভাইকে

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে
0-0x0-0-0-{}-0-0#

‎জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট, রংপুরঃ

‎লালমনিরহাট সদর উপজেলায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে আপন বড়ভাইসহ ভাতিজাদের হামলায় গুরুতর জখম হয়েছেন ছোটভাই আব্দুল মতিন (৪৮)। তিনি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার হারাটি ইউনিয়নের তালুক হারাটি (বরণতল) এলাকায়।

‎স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই আব্দুল মতিনের সাথে বড়ভাই সিরাজুল ইসলাম (৫২) ও দুলাল মিয়ার ওরফে ইসরাইল (৫৫) মধ্যে শত্রুতা চলে আসছিল।

‎আহত আব্দুল মতিন অভিযোগ করেন, হামলার আগেও বড়ভাই সিরাজুল ও দুলালের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে পূর্বেও তিনি সিরাজুল ইসলাম ও দুলাল মিয়ার নামে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু রবিবার রাত ১০টার দিকে তার বড়ভাই সিরাজুল ও দুলাল মিয়া এবং তার ভাতিজা মো. ওমর ফারুক (২৬), ফরিদুল ইসলাম (২৪) ও রিফাত (২০) ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

‎স্থানীয়রা জানায়, হামলার সময় আব্দুল মতিন নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও তিনি গুরুতর জখম হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

‎লালমনিরহাট সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, অভিযোগ পাওয়া হয়েছে, অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ, জখমের মাত্রা ও অভিযুক্তদের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!