1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

এ কে খান  ও গোলাম মোস্তফা রাঙ্গাঃ গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় এই টিওটি (ট্রেনিং অব ট্রেনার্স) প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

ইএসডিও-এর প্রধান কার্যালয়ের সেমিনার হলে গত ৬ ও ৭ আগস্ট দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলে। এতে ইএসডিওসহ দেশের মোট পাঁচটি সহযোগী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণটির মূল লক্ষ্য ছিল উত্তম কৃষি চর্চা বিষয়ক উন্নত জ্ঞান ও কৌশল মাঠপর্যায়ের প্রশিক্ষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া। প্রশিক্ষণের উদ্বোধন করেন পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুম সরকার। তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের সাফল্য কামনা করেন। প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের স্বনামধন্য প্রফেসর আবু নোমান ফারুক আহম্মেদ। তিনি আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি প্রশিক্ষণের সফলতা কামনা করে বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছালে প্রকল্পের লক্ষ্য অর্জন সম্ভব হবে। এটি কেবল কৃষকদের আয় বাড়াবে না, বরং নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও বড় ভূমিকা রাখবে।’

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের বিভিন্ন দিক, বিশেষ করে উত্তম কৃষি চর্চা সম্পর্কে উন্নত ধারণা লাভ করেছেন, যা ভবিষ্যতে কৃষকদের প্রশিক্ষণ দিতে এবং প্রকল্পের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে|

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!