1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গোবিন্দগঞ্জে হাত ও পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় এক যুবকের মরদে’হ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাতে ও শিকল বেরি লাগানো অবস্থায় পায়েল (২৪) নামের এক যুবকের মরদে’হ উদ্ধার করেছে পুলিশ। মৃত পায়েল কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গারমোড় এলাকার আত্তাব আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে,  শনিবার (২ আগস্ট) সকালে পায়েলের শয়ন ঘরে পায়েলের ঝুলান্ত মরদেহ দেখে তার পরিবারের লোকজন থানায় খবর দেয়।

এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস,আই নজরুল ইসলাম, সঙ্গীয় পুলিশ ফোর্স পায়েলের সুরুতহাল রিপোর্ট করে। এসময় মৃত পায়েলের হাতে ও পায়ে শিকল বেরি লাগানো অবস্থায় দেখা যায়। এ বিষয়ে পুলিশ তার পরিবারকে জিজ্ঞেস করলে, তার পরিবার জানায় পায়েল মাদকাসক্ত ছিল। এলাকায় মাঝে মধ্যে চুরি করতো। সে কারণে তার হাত পায়ে শিকল বেরি লাগানো হয়েছিল।

এলাকাবাসী বলছে, যুবক পায়েলের হাতে ও পায়ে শিকল বেড়ি লাগানো অবস্থায় সে কিভাবে ঘরের তীরে দড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে? এটি একটি রহস্যজনক মৃত্যু।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, পায়েলের পরিবার বলছে সে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে তার মরদেহ প্রেরণ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!