1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

গোবিন্দগঞ্জে নাবিল বাস থেকে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী নাবিল ক্যাসিক বাস থেকে ২ কেজি গাঁজাসহ মামুন রহমানকে (৩০) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

‎বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালীয়া ঐক্যপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-রংপুর মহাসড়ক এলাকায় থেকে  তাকে আটক করা হয়।

আটককৃত দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়নপুর এলাকার মাহাবুব আলমের ছেলে মামুন রহমান।

‎জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারি উপপরিদর্শক আবুল কাশেম, শাপলা রানী সিংহ-এর নেতৃত্বে একটি টিম রেইডিং টিম বুজরুক বোয়ালীয়া এলাকায় অবস্থান নেয়। এদিন দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল ক্যাসিক বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৪২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। ‎তল্লাশিকালে বাসের বাম পার্শ্বে বসা যাত্রী মামুন রহমানের হাতে থাকা জলপাই রঙের ট্রাভেল ব্যাগ থেকে একটি সাদা প্লাস্টিকের ভেতরে রাখা ২ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল মেশিনে ওজন করার পর গাঁজার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪০ হাজার টাকা।

‎এসময় বাসের সুপারভাইজার সাবেদুল ইসলাম, হেলপার সোহাগ হাওলাদার, যাত্রী ডা. পারভেজ এবং অভিযানে অংশ নেয়া সিপাহি আকতারুজ্জামান উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আসামীকে হাতে-নাতে আটক করা হয়।

‎উদ্ধারকৃত গাঁজা থেকে ১০ গ্রাম নমুনা হিসেবে আলাদা করা হয়েছে এবং বাকিগুলো সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেয়া হয়েছে।

‎পরিদর্শক তরুন কুমার রায় আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের দায়িত্বে থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!