1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

গোবিন্দগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ জুয়েলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দো’আ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ জুয়েলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শালামারা ইউনিয়নের সন্তান ২৪ এর গণঅভ্যুত্থানে আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী  সরকারের স্বৈরাচারী বাহিনীর হাতে শহীদ জুয়েলের কবরে পুস্পস্তবক অর্পন ও তার আত্মার মাগফেরাত কামনা করে দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আব্দুস সামাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল, উপজেলা মাধ্যমিক অফিসার মামুনুর রশিদ, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী মাও. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা এনসিপির আহবায়ক ডা. জাহাঙ্গীর আলম ডাবলুসহ ইউনিয়ন বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দো’আ পরিচালনা করেন হাফেজ নাফিউল ইসলাম।

নেতৃবৃন্দ শহীদ জুয়েলের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জুয়েলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা শহীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!