1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গোবিন্দগঞ্জে আন্ত:জেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্য আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজিবাইক ছিনতাইচক্রের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।  আটককৃতরা হলেন বগুড়া সদর থানার এরুলিয়া ইউনিয়নের উত্তর বিদুপাড়া গ্রামের বর্তমান ঠিকানা গাবতলী উপজেলার (টায়ারপাড়া) গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা গ্রামের সলেমানের ছেলে শাহারুল শেখ রাহুল (৪০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার ভোর  ৫টার দিকে ইজিবাইক নিয়ে তালুকানুপুর ইউনিয়ন থেকে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এর উদ্দেশ্যে যাওয়ার পথে জুমারঘর নামক স্থানে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা ইজিবাইক চালককে মারধর করে, ভয়ভীতি দেখিয়ে হাত-পাঁ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে নেয়। এ ঘটনার ২০মিনিট পরেই ইজিবাইকের চালকের আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে অন্য একটি অটোরিকশায় চড়ে সে গোবিন্দগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি জানায়।

পরে থানা পুলিশের টহলটিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি অন্য একটি পিকাপে করে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হাতে-নাতে ওই দুই ছিনতাইকারীকে আটক করে ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। আন্তঃজেলা ছিনতাই চক্রটি এক রাতে ২/৩টি গ্রুপে বিভক্ত হয়ে ছিনতাই, চুরি করে এক সাথে পিকাপে করে ছিনতাই, চুরির মালামাল পরিবহন করে বলে ধারনা করছে এলাকাবাসী ।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আটককৃত মান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা ও শাহরুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাদেরকে হাতে-নাতে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!