1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে সাদুল্লাপুরে মানববন্ধন ও সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামলা ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সাদুল্লাপুর প্রেস কাবের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড কাবের সামনে গাইবান্ধা রোডে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর প্রেসকাবের সভাপতি তাজুল ইসলাম রেজা। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছামছুল হাসান ছামছুল, জেলা তাঁতী দলের আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা সুজন-এর সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী ও উপজেলা ভুমিহীন সমিতির নেতা কামরুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাদুল্লাপুর প্রেস কাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, যুমনা টিভির গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, রিপোটার্স কাবের সভাপতি মো. শহিদুল হক ও সাধারণ সম্পাদক আবু হাসানুল হুদা রাশেদ, সাংবাদিক মোহাম্মদ আনোয়ার, শেখ নাছির আহমেদ নাইচ ও কাজী আমজাদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আহসান হাবীব সরকার নাহিদ।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকান্ডের নিন্দা, প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত সর্বোচ্চ বিচার দাবী করেন। এছাড়াও বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা প্রদান ও ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!