1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গাইবান্ধা শহর শাখার ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা শহর শাখার ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির আহবায়ক মো. শহিদুজ্জামান শহীদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ও প্রধান বক্তা ছিলেন শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ।

১নং ওয়ার্ড শহর বিএনপির আহবায়ক মাহাবুব রহমান মাহাবুবের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, শহর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. একেএম হানিফ বেলাল, আমান উল্লাহ চৌধুরী সাজু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ১নং ওয়ার্ড শহর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান খোকা।

সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মো. লিচু মিয়া, সাধারণ সম্পাদক পদে মো. শফিকুর রহমান খোকা এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নীল মিয়া নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু ছাড়াও ৬জন সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!