1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে-কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও. মমতাজ উদ্দীন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে দাবী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও. মমতাজ উদ্দীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় আদর্শ শিক্ষালয় মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাও. জহুরুল হক সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। এসময় জেলা ও উপজেলা জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরো বলেন, জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য। জামায়াতে ইসলামীর সকল কর্মীকে জনগণের কাছে যেতে হবে। দৈনিক উল্লেখ যোগ্য পরিমান সময় নির্বাচনী কাজে ব্যয় করতে হবে। একটি মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি। কিন্তু এই দলের নেতাকর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে। দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিন্তু তারা কখনো দূর্ণীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!