1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় নির্বাচনী আসনের এমপি মনোনীত পদপ্রার্থীদের নাম ইতোমধ্যেই ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির আমীর মাওলানা মামুনুর হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহ্মদ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীক নিয়ে ২৯ গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে এমপি প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মামুন মাহ্মুদ। ৩০ গাইবান্ধা-০২ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি হাফেজ আব্দুল মজিদ। ৩১ গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলম ফয়জী। ৩২ গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম এবং ৩৩ গাইবান্ধা-০৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুফতী ইউসুফ কাসেমী। গাইবান্ধার ৫টি সংসদীয় নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ৫ জন প্রার্থী ইতোমধ্যে স্ব-স্ব আসনের পোস্টার-ব্যানারসহ গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রার্থীরা আশাবাদী সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচন হলে তারা ইনশাআল্লাহ বিজয়ী হবেন বলে তাদের মতামত ব্যক্ত করেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!